শুভ সকাল। আজ ৩০ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে। বিস্তারিত পড়ুন...
আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি না দিতে এবং বিগত তিনটি সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে করা দুটি রিট না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রিট আবেদনকারীরা। রিট না চালানোর আরজির পরিপ্রেক্ষিতে তা উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন আদালত। বিস্তারিত পড়ুন...
আওয়ামী লীগ সরকারের পতনের পরও ইউনিয়ন ব্যাংকে থাকা টাকা তুলে নেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা। পাশাপাশি তাঁরা নিজেদের নামে থাকা টাকা অন্যদের নামে স্থানান্তর করেন, অন্য ব্যাংকেও সরিয়ে নেন। এভাবে ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় ৫০ কোটি টাকা সরিয়ে নেয় গ্রুপটি।বিস্তারিত পড়ুন...
আমরা একটা কথা প্রায়ই বলি বা শুনি, ‘এটা তো একটা মীমাংসিত সত্য’ কিংবা ‘একটা মীমাংসিত বিষয় নিয়ে কেন জল ঘোলা করা হচ্ছে’ ইত্যাদি। তার মানে আমরা ধরেই নিই, কিছু বিষয়ে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটাই চূড়ান্ত। কিন্তু এখানে ‘আমরা’ কোনো অবিভাজ্য সত্তা নই। অবস্থাদৃষ্টে মনে হয়, দেশে একটা গৃহবিবাদ চলছে। এর শুরু ১৯৭১ সালে কিংবা তারও আগে। বিস্তারিত পড়ুন...
হঠাৎ সোমবার দুপুরে বিয়ের খবর প্রকাশ্যে আসে একসময়ের মডেল ও অভিনয়শিল্পী সুজানার। বিয়ের খবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানালেও কবে, কখন বিয়ে করেছেন, সে ব্যাপারে কিছুই উল্লেখ করেননি। এমনকি স্বামীর নাম-পরিচয়ও উল্লেখ করেননি। শুধু এটুকু বলেছিলেন, স্বপ্ন সত্যি হয়েছে। অবশেষে নিজেই জানালেন বিয়ে নিয়ে সবকিছু। সুজানা জানালেন, তাঁর বরের নাম সৈয়দ হক। তিনি দুবাইয়ের একজন ব্যবসায়ী। বিস্তারিত পড়ুন...