সাউথ পয়েন্টের দুই শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ড

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী জিতেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ড
ছবি: সংগৃহীত

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী শাখার দুই শিক্ষার্থী যুক্তরাজ্যের কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ড জিতেছেন। এই দুই শিক্ষার্থী হলেন ‘এ’ লেভেলের রিজভী হাসান খান এবং ‘ও’ লেভেলের সালিল আয়মান।

বিদ্যালয়টির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজভী হাসান অ্যাকাউন্টিংয়ে দেশের সর্বোচ্চ নম্বর পেয়েছেন। অন্যদিকে সলিল আয়মান কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এক্সামিনেশনসে ২০২২ সেশনে (মে/জুন) গণিতে দেশের সর্বোচ্চ নম্বর পেয়েছেন।

এর আগে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী ২০১২ ও ২০১৭ সালে বাংলায় দেশের সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। ২০০২ সালে ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা করেছিল বিদ্যালয়টি। এখন বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ হাজার।