সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাইভ ভিডিও করছেন চীনা নারী। ৩ নভেম্বর ২০২৬
ছবি: প্রথম আলো

একদল বিদেশি নাগরিক রাস্তাঘাটে ঘুরছেন। প্রত্যেকের হাতে দুটি করে ফোন। একটি ফোনে লাইভ ভিডিও চলছে। অন্য ফোনে কিছু একটা লেখা রয়েছে। হঠাৎ দেখে মনে হতে পারে তাঁরা সাংবাদিক কিংবা গুগল স্ট্রিট ভিউ ম্যাপের কাজ করছেন। কিন্তু না, তাঁরা মাসের পর মাস এভাবে লাইভ ভিডিও করে চলেছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের লাইভ ভিডিও। বিস্তারিত পড়ুন...

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনের ছয় দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ডজনের বেশি শীর্ষ কৌশলবিদ একটি ব্যক্তিগত ভিডিও বৈঠকে যোগ দেন। সবার মন খারাপ ছিল। বৈঠক শুরু হয় সায়ানাইড নিয়ে কথা বলে। প্রেসিডেন্টের প্রধান জনমত জরিপকারী টনি ফাব্রিজিও জিজ্ঞাসা করেন, ‘আগে সাদা বড়ি খাবেন, নাকি কালো বড়ি?’ বিস্তারিত পড়ুন...

টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে এই দিনে নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব

২০২৩ বিশ্বকাপের সেই ম্যাচে টাইমড আউট হওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুসের প্রতিক্রিয়া

নাজমুল হোসেনকে এমনিতে দেখে পাশের বাড়ির সুবোধ ছেলে বলেই মনে হয়। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলে ভিন্ন কথা। ওই যে কথায় আছে না, ‘দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপিচুপি খায় চানাচুর ভাজা!’ বিস্তারিত পড়ুন...

হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান

‘ইত্যাদি’র এই সংকলনে সোনারগাঁয়ের পর্বের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রচারিত আরও কয়েকটি পর্বের নির্বাচিত অংশ রাখা হয়েছে

ঐতিহাসিক সোনারগাঁয়ের বড় সর্দারবাড়ির সামনে নির্মিত মঞ্চ, চারপাশে কয়েক হাজার দর্শক। সেই আয়োজনে এক মঞ্চে গান গেয়েছিলেন দুই ভিন্ন ধারার শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। ছিল সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য, মানুষের জীবনসংগ্রাম এবং সমাজের নানা অসংগতি নিয়ে বিশেষ আয়োজন। ২০২১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সেই পর্বের নির্বাচিত অংশ আবার দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। বিস্তারিত পড়ুন...