রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক হাজার ক্লায়েন্টের মাইলফলক স্পর্শ করার সাফল্য উদ্যাপন করেছে আইএমবিডি এজেন্সি লিমিটেড। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ ডিজিটাল মার্কেটিং এজেন্সির এ বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএমবিডি এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শামীম আহমেদ। অনুষ্ঠানে আইএমবিডি এজেন্সির অন্য পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন দেশের গুণী শিল্পী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং এজেন্সির দীর্ঘদিনের ক্লায়েন্ট ও শুভাকাঙ্ক্ষীরা।