
বিজ্ঞাপনে নতুন চিন্তাধারা নিয়ে যাত্রা শুরু করেছে ক্রিয়েটিভ সল্যুশন কোম্পানি ডটবার্থ। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ডটবার্থের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে দেশের বিজ্ঞাপনশিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। ডটবার্থ কী ও ডটবার্থ কেন—এ নিয়ে আলোচনা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডটবার্থ মনে করে, বিজ্ঞাপনের সৃজনশীলতায় সনাতন এবং সমসাময়িক দুই ধরনের সাংস্কৃতিক ফিউশন খুবই জরুরি। তা ছাড়া ক্রিয়েটিভ সল্যুশনের পাশাপাশি আরও গভীরে গিয়ে ক্রিয়েটিভ ইকোনমির জায়গা নিশ্চিত করা বেশি প্রয়োজন।
কনসালটেন্সি, ক্যাম্পেইন, সমস্যার নির্দিষ্ট সমাধান, এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, কোলাবোরেশনের মাধ্যমে তাই ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়াই ডটবার্থের মিশন।
বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের প্রতিভাবান ও খ্যাতিমান একদল মানুষ নিয়ে ডটবার্থের যাত্রা। তাঁদের মধ্যে সৈয়দ গাউসুল আলম শাওন (ম্যানেজিং ডিরেক্টর), সৈয়দ মোহাম্মদ তারিক (চিফ অপারেটিং অফিসার), জাইয়ানুল হক (চিফ ক্রিয়েটিভ অফিসার), জিহাদ বিন তেহজিব (অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট), সাইফুল আজিম (কনসালট্যান্ট), ইমরুল এহসান (হেড অব কমার্শিয়াল অ্যান্ড কো-অর্ডিনেশন), কে এম মেহেদি হাসান আনসারি (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর), মাহফুজুর রহমান মাসুম (হেড অব এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং) ও ফয়সাল ইসলাম (এজিএম, হেড অব ফাইন্যান্স) উল্লেখযোগ্য।