মো. মেহেদুল ইসলাম
মো. মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। এ ছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানি। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে মেহেদুল ইসলাম গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে ও আবদুর রহমান সানিকে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।