সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চুরি হতে পারত প্রায় এক শ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পুরো পরিকল্পনা করা হয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পুরো পরিকল্পনা করা হয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার বা ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছিল ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংক চুরির এ ঘটনা গোপন রেখেছিল ২৪ দিন। ঘটনা জানাজানি হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একই বছরের ১৫ মার্চ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। বিস্তারিত পড়ুন...

কেন এখনো গণ-অভ্যুত্থান হচ্ছে না, প্রশ্ন ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ২৩ আগস্ট

কেন এখনো গণ-অভ্যুত্থান হচ্ছে না—এ প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিবর্তন আনতে হলে বড় রকমের ঝাঁকুনি-সংগ্রাম দরকার। সে সংগ্রামে আমরা আছি। কিন্তু তা যথেষ্ট কি না, তা এখনই চিন্তা করতে হবে। সুনামির মতো অভ্যুত্থান ছাড়া এই দানবকে সরানো সম্ভব না।’ বিস্তারিত পড়ুন...

এস আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান-সম্পর্কিত বিষয়ে স্থিতাবস্থা

হাইকোর্ট

অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান-সম্পর্কিত বিষয়বস্তুর ওপর সব পক্ষকে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত রায় নিয়ে ‘বিভ্রান্তি’

১২ আগস্ট প্রথম আলোতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল-সম্পর্কিত আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০১১ সালের ১০ মে তারিখে প্রদত্ত (৪-৩) বিভক্ত সংক্ষিপ্ত আদেশ সম্পর্কে কলামিস্ট সোহরাব হাসান লিখেছেন, ‘আদালত সংক্ষিপ্ত আদেশে বলেছিলেন, সংসদ চাইলে দুটি নির্বাচন এ ব্যবস্থায় (তত্ত্বাবধায়ক সরকারের অধীন) হতে পারে।’ একই তারিখে যুগান্তর পত্রিকায় ড. এম এ এস মোল্লা একই দাবি করেন, ‘সংসদ চাইলে আরও দু টার্ম এরূপ সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়’ দেন আপিল বিভাগ। বিস্তারিত পড়ুন...

চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত

চন্দ্রযান-৩–এর সফল অবতরণের মধ্য দিয়ে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয়েছে

সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। গতকাল বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত। বিস্তারিত পড়ুন...