টেকফেস্টে অংশ নিতে ভারত যাচ্ছে ইউআইইউ

বাংলাদেশ জোনাল রাউন্ড প্রতিযোগিতায় বিজয়ী ইউআইইউ স্পার্টাকাস দল
ছবি: সংগৃহীত

টেকফেস্ট ২০২২-২৩ এর ফাইনাল রাউন্ডে অংশ নিতে ভারতে যাচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ স্পার্টাকাস’ দল। মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির আয়োজনে আগামী ১৬-১৮ ডিসেম্বর এ প্রতিযোগিতা শুরু হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতায় মোট ৮ টি দল অংশ গ্রহণ করবে। বাংলাদেশ জোনাল রাউন্ড প্রতিযোগিতায় আন্তর্জাতিক রোবোওয়ার (৬০ কেজি) গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে ইউআইইউ।

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে বুয়েট, এসইউএসটি, ডুয়েট, এনএসইউ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইইউবি, আইআইইউসি ও ইউআইইউ অন্যতম। বাংলাদেশ জোনাল রাউন্ড প্রতিযোগিতার স্পন্সর ছিলো এএসটিওএসএএফএ ও রিলায়েন্ট । প্রতিয়োগিতার আয়োজন করেছিল আইইউবিএটি রোবোটিক্স ক্লাব।   

ইউআইইউ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাবের পাঁচ সদস্যের একটি দল এই আন্তর্জাতিক রোবোয়ার (৬০ কেজি) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাঁরা হলেন, আতিকুর রহমান, ইসমাইল হোসেন, সাকিবুল হাসান, জিনেদিন জিদান ও জুলফিকার আলী সাকিব।