সনদ বিতরণ
সনদ বিতরণ

আইসিএসবিএ স্টুডেন্ট ফেলোশিপ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠিত

বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের (আইসিএসবিএ) আয়োজনে আইসিএসবিএ স্টুডেন্ট ফেলোশিপ কর্মসূচির সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন ও আইসিএসবিএর ট্রাস্টি মো. বিল্লাল হোসেন খান।

অনুষ্ঠানে ফেলোশিপপ্রাপ্ত পাঁচ গবেষক ছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আইসিএসবিএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন মনির শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফেলোশিপপ্রাপ্ত পাঁচ গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন। উপস্থাপিত গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, সামুদ্রিক ও স্থলবাণিজ্য এবং নৃগোষ্ঠীকেন্দ্রিক গবেষণা।

ফেলোশিপপ্রাপ্ত গবেষকেরা হলেন রুয়েটের স্থাপত্য বিভাগের রবিউল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের তাসমিয়া আক্তার ও সাবিয়া আফরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের কাজী রাবিয়া ফারিয়া এবং এমআইএসটির স্থাপত্য বিভাগের মেহেদী হাসান। -বিজ্ঞপ্তি