স্টারলিংকের সঙ্গে মিলে দুর্গম বেশ কয়েকটি এলাকায় ডিটুসি সেবা দেওয়া হচ্ছে। বিটিআরসি ভাষ্য, এখন পর্যন্ত ফলাফল ইতিবাচক।
স্টারলিংকের সঙ্গে মিলে দুর্গম বেশ কয়েকটি এলাকায় ডিটুসি সেবা দেওয়া হচ্ছে। বিটিআরসি ভাষ্য, এখন পর্যন্ত ফলাফল ইতিবাচক।

সাগরে-পাহাড়ে টাওয়ার ছাড়াই যোগাযোগ মুঠোফোনে, কীভাবে

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদের অনেক মানুষের কাছে মুঠোফোনে কথা বলা এখনো সহজ নয়। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরাও স্থলভাগ থেকে বেশি দূরে গেলেই মুঠোফোনের সিগন্যাল হারিয়ে ফেলেন। এই সমস্যা কমিয়ে আনতে নতুন এক সেবার পরীক্ষামূলক অনুমোদন দিয়েছে বিটিআরসি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডাইরেক্ট টু সেল (ডিটুসি) নামের প্রযুক্তিতে এখন টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে খুদে বার্তা পাঠানো সম্ভব হচ্ছে। পরে ধাপে ধাপে ভয়েস কল, সীমিত গতির ইন্টারনেট সেবাও এতে যুক্ত হবে।