‘গালফ ফুড-২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক সিটি গ্রুপ
‘গালফ ফুড-২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক সিটি গ্রুপ

‘গালফ ফুড’-এ সিটি গ্রুপের পণ্য প্রদর্শন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ‘গালফ ফুড-২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক সিটি গ্রুপ। বিস্তৃত পণ্যসম্ভার নিয়ে কোম্পানিটি উদ্ভাবন, গুণগত মান ও বৈশ্বিক উপস্থিতি বৃদ্ধির প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরছে।

২০১৪ সাল থেকে সিটি গ্রুপ সক্রিয়ভাবে তাদের রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ করছে এবং বর্তমানে ৩০টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে। গালফ ফুড-২০২৫ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে নতুন অংশীদার ও গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে, পাশাপাশি বৈশ্বিক ভোক্তাদের চাহিদা পূরণের প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এ বছর সিটি গ্রুপ তিনটি মূল পণ্য বিভাগে গুরুত্ব দিচ্ছে—

১. উদ্ভাবনী ও প্রিমিয়াম রাস্ক: সিটি গ্রুপ নতুন এক প্রিমিয়াম রাস্ক সিরিজ চালু করছে, যা উদ্ভাবনী স্বাদ ও প্যাকেজিংয়ের সঙ্গে আসছে। এই পরিসরে রয়েছে কেক রাস্ক, এলাচি রাস্ক, মাল্টিগ্রেইন রাস্ক, ঘি রাস্ক, মসলা রাস্ক, প্লেইন রাস্ক ও গারলিক রাস্ক।

২. বিশ্বমানের চা: বিশ্বের অন্যতম বৃহত্তম চা–বাগান থেকে সংগৃহীত সেরা মানের চা সরবরাহ করছে সিটি গ্রুপ। বর্তমানে বিভিন্ন দেশে রপ্তানির পাশাপাশি গালফ ফুড-২০২৫-এ কোম্পানিটি তাদের বিশ্বব্যাপী চা বিতরণ আরও সম্প্রসারণ করতে চায়।

৩. বিস্তৃত রপ্তানি পণ্য পরিসর: সিটি গ্রুপ বিভিন্ন উচ্চমানের পণ্য সরবরাহ করছে, যা বৈশ্বিক ভোক্তাদের বিভিন্ন চাহিদা পূরণে সক্ষম।

দুবাইয়ে পাঁচ দিনব্যাপী আয়োজনে সিটি গ্রুপের বিস্তৃত পণ্যসম্ভার নিয়ে প্রতিষ্ঠানটির বৈশ্বিক উপস্থিতি তুলে ধরছে

কুইক বাইট ডিলাইটস

  • বিভিন্ন ধরনের সুস্বাদু কুকিজ: (সল্টেড, চেসবোর্ড, ভ্যানিলা, চকো ভ্যানিলা, নারকেল, ক্রিম বিস্কুট-কমলা, চকলেট ও দুধ স্বাদযুক্ত)।

  • ক্রিস্পি ক্র্যাকার্স (সল্টেড ও জিরা)।

  • বিভিন্ন কেক ও টোস্ট।

তীর ব্র্যান্ডের প্রয়োজনীয় পণ্যগুলো

সিটি গ্রুপ তাদের প্রধান ব্র্যান্ড তীরের গুণগত মান ও নির্ভরযোগ্যতা তুলে ধরছে—

  • ভোজ্যতেল: শর্ষের তেলসহ বিভিন্ন ধরনের রান্নার তেল, যা ১০০ মিলিলিটার থেকে ৮ লিটার পর্যন্ত বোতল প্যাকেজিংয়ে পাওয়া যায়।

  • ময়দা ও আটা: আটা, ময়দা, সম্পূর্ণ গমের আটা ও সুজি বিভিন্ন আকারের প্যাকেজিংয়ে।

  • চাল ও ডাল: প্রিমিয়াম চিনিগুঁড়া চাল ও মসুর ডাল।

  • অন্যান্য প্রধান খাদ্য উপকরণ: বেসন, চালের গুঁড়া, মুড়ি, লবণ ও সাদা ভিনেগার।

  • রেডি মিক্স ও মসলা: সহজেই ব্যবহারযোগ্য ফিরনি মিক্স ও হালিম মিক্স এবং বিভিন্ন ধরনের মসলা, যেমন গরমমসলা, চিকেন মসলা, হলুদগুঁড়া, জিরাগুঁড়া এবং বিশেষ মসলার মধ্যে বিরিয়ানি মসলা, তেহারি মসলা ও কাচ্চি বিরিয়ানি মসলা।

সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবির শাহীন বলেন, ‘গালফ ফুড-২০২৫-এ আমাদের বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের সব নতুন বেকারি পণ্য, বিশ্বমানের চা এবং তীর ব্র্যান্ডের প্রয়োজনীয় পণ্যগুলোর মাধ্যমে আমরা বৈশ্বিক ভোক্তাদের মন জয় করতে আত্মবিশ্বাসী। নতুন অংশীদারত্ব গড়ে তোলা এবং আমাদের বৈশ্বিক পরিসর সম্প্রসারণের জন্য আমরা উন্মুখ হয়ে আছি।’

সিটি গ্রুপের শক্তি তাদের গুণগত মানের প্রতি অবিচল প্রতিশ্রুতি, সময়মতো সরবরাহ এবং গ্রাহক, কর্মচারী ও সমাজের সঙ্গে দৃঢ় সম্পর্কের মধ্যে নিহিত। কোম্পানিটি ঐতিহ্য ও উদ্ভাবনকে একত্র করে বিশ্বব্যাপী ভোক্তাদের জন্য উৎকৃষ্ট মানের পণ্য সরবরাহ করে।