বাংলাদেশের তৈরি প্রথম থ্রি-হুইলারে ব্যবহৃত হয়েছে শুধু কানসাই নেরোল্যাক পেইন্টসের রং

রানার অটোমোবাইলস লিমিটেডের তৈরি বাংলাদেশের প্রথম থ্রি-হুইলারে ব্যবহার করা হয়েছে শুধু কানসাই নেরোল্যাক পেইন্টসের সরবরাহ করা রং। রানার অটোমোবাইলস পিএলসি ময়মনসিংহের ভালুকায় অবস্থিত তাদের প্ল্যান্টে এই থ্রি-হুইলার গাড়ি তৈরি করছে। কানসাই নেরোল্যাকের টেকনিক্যাল টিম প্রকল্পের শুরু থেকে পুরো প্রকল্পে রঙের গুণগত মান বজায় রাখার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে নিযুক্ত ছিল। তারা ইতিমধ্যেই দেশের অন্যান্য টু-হুইলার এবং কমার্শিয়াল যানবাহন নির্মাতাদের অটোমোটিভ কোটিং সরবরাহ করছে।

কানসাই নেরোল্যাক পেইন্টস অটোমোটিভ প্রস্তুতকারকদের আমদানিনির্ভর না হয়ে দেশেই প্রস্তুতকৃত পণ্যের ওপর আশ্বস্থ হতে সাহায্য করছে, যা ভবিষ্যতে অন্য প্রস্তুতকারকদের দেশে তৈরি পণ্য ব্যবহারের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কানসাই নেরোল্যাক পেইন্টসের হাইপারফরম্যান্স কোটিং, ডেকোরেটিভ এবং ওয়াটারপ্রুফ কোটিংয়ের বিপুল পণ্যের সমাহার রয়েছে। গত বছর নারায়ণগঞ্জের ভুলতায় নতুন পাউডার কোটিং প্ল্যান্টের উদ্বোধনের মাধ্যমে ইতিমধ্যেই তারা পাউডার কোটিংয়ে ৩০ শতাংশ বাজার দখল করেছে। চলতি বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি কয়েল কোটিং চালুর পরিকল্পনা করছে।

বাংলাদেশে নিজেদের অবকাঠামো উন্নয়নে ২০২০-২১ অর্থবছরে কানসাই পেইন্টস জাপান বিনিয়োগ করেছে প্রায় তিন মিলিয়ন ডলার। চলতি অর্থবছরেও পণ্যের সমাহার আরও সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটি আরও তিন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল মোথরেজা বলেন, ‘রানার অটোমোবাইলসের এই মর্যাদাপূর্ণ প্রকল্পের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং আগামী দিনেও এ ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।’

উল্লেখ্য যে এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার ৮০টি দেশে ১০৪ বছরের ঐতিহ্য নিয়ে কাজ করছে বিশ্বের ৭ম বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক কানসাই পেইন্টস। পণ্যের গুণগত মান বজায় রাখার কারণে কানসাই নেরোল্যাক পেইন্টস অল্প সময়ে বাংলাদেশের গ্রাহকদের মধ্যে আস্থা অর্জন করেছে।