‘সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠিত

সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্রজেক্টের উদ্বোধনী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আলবোর্গ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্রজেক্ট’- এর উদ্বোধনী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি মূলত ডেনমার্কের আলবোর্গ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। এতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় জুমের মাধ্যমে যোগ দেয়।

ডেনমার্কে অনুষ্ঠানটি উদ্বোধন করেন দেশটির উন্নয়ন ও সহযোগিতামন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে জুমের মাধ্যমে বক্তব্য দেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহী।

অনুষ্ঠানে অংশ নেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী রফিকুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আবু তৈয়ব আবু আহমেদ, এস এম খলিলুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রজেক্ট কো-অর্ডিনেটর আমানউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক মো. এ মোমেন, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের প্রধান অধ্যাপক শফিউল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিসপ্রধান ও স্কুল অব বিজনেসের শিক্ষকেরা।