খন্দকার ইশতিয়াক আহম্মদ
খন্দকার ইশতিয়াক আহম্মদ

এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহম্মদ

এসিআই পিএলসির ওয়েলনেস ও হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। প্রতিষ্ঠানটির হাইজিন প্রোডাক্টস বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন দায়িত্বে খন্দকার ইশতিয়াক আহম্মদ এসিআইয়ের কনজ্যুমার ওয়েলনেস ও হাইজিন প্রোডাক্ট বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।

রেকিট বেনকিজার এবং নেসলে বাংলাদেশের মতো বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর।