আইএসইউয়ের প্রথম জার্নাল প্রকাশিত

আনুষ্ঠানিকভাবে জার্নাল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল আউয়াল খান ও অন্য অতিথিরা
ছবি: সংগৃহীত

‘আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ শিরোনামে প্রকাশ হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম জার্নাল। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যাঁরা আছেন তাঁরা অনলাইনেও এই জার্নাল পড়তে পারবেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি প্রকাশিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আবদুল আউয়াল খান।

উপাচার্য ও জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের প্রধান সম্পাদক আবদুল আউয়াল খান বলেন, মানসম্মত জার্নালের ওপর একটা বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়। পাশাপাশি শিক্ষকদেরও দক্ষতা বাড়াতে পড়তে হবে। লিখতে হবে বেশি করে। সমস্যাগুলো নির্ধারণ করতে হবে এবং গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে।

প্রথম জার্নাল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিতি বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য এই জার্নাল সহায়ক হবে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যাঁরা আছেন তাঁরা অনলাইনেও এই জার্নাল পড়তে পারবেন। সবার সার্বিক সহযোগিতায় আইএসইউ থেকে জার্নাল প্রকাশের এই ধারা অব্যাহত থাকার আশা প্রকাশ করেন তারা।

ব্যবসায় প্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কে আহমেদ আলম ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অলি আহাদ ঠাকুর।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আবদুল বাসেদ মিয়া প্রমুখ।