শুভ সকাল। আজ ৯ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে এক প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করলেন না মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। বিস্তারিত পড়ুন:
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না। তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পড়ুন:
এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি। তবে কোম্পানিটি এখনো শেয়ার বিক্রি করেনি। এর আগে ইসলামী ব্যাংকের পুরো শেয়ার ছেড়ে দিয়ে পরিচালনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বিস্তারিত পড়ুন:
দিনটি ছিল আর দশটা দিনের মতোই। সেদিনও আমরের শহর বেথলেহেমে হানা দেন ইসরায়েলি সেনারা। তাঁদের লক্ষ্য করে অন্যদের সঙ্গে আমরও পাথর ছোড়ে। ইসরায়েলি সেনাদের ছোড়া বুলেট কেড়ে নেয় তার প্রাণ। আমর খামৌরের বয়স হয়েছিল সবে ১৪ বছর। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে দিন কাটছিল তার। তবে তার মনে ছিল মাতৃভূমি ফিলিস্তিনকে রক্ষায় লড়াইয়ের দৃঢ় সংকল্পও। আমরের এ সংকল্পই তাকে নিয়ে গেছে মৃত্যুর দুয়ারে। বিস্তারিত পড়ুন:
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিংয়ে অসদাচরণ অভিযোগ এনে টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেছেন নির্মাতা আদিব হাসান। তাঁর দাবি, শুটিংয়ে সময়মতো না আসা এবং এসে একটি দৃশ্য করে শুটিং ফেলে চলে যাওয়ায় ৩ লাখ ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে।বিস্তারিত পড়ুন: