
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
এ ছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হতে যাচ্ছে। ইতিহাসে সর্বোচ্চ ৪৮ দল এবার অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম এই আসর। তিনটি দেশের একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনা এবারই প্রথম।