পাঁচ বছরের আলিফার ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২৮ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি শিশুটি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ৪ সেপ্টেম্বর
পাঁচ বছরের আলিফার  ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২৮ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি শিশুটি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ৪ সেপ্টেম্বর

তিন বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ

দেশে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এবং এতে মৃত্যু বাড়ছে। মে মাসে যত সংক্রমণ ছিল, জুনে তার তিন গুণ হয়েছে। জুলাইয়ের সংক্রমণ জুনের তুলনায় প্রায় তিন গুণ। এ সময় মৃত্যুও বেড়েছে তিন গুণের কাছাকাছি। আগস্টে আগের মাসের তুলনায় দ্বিগুণের বেশি সংক্রমণ হয়েছে, বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গতকাল শুক্রবার পর্যন্ত (১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর) ৪০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ।