সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৮ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

আইন মেনে গ্রামীণের ৭ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ড. ইউনূসের অভিযোগের জবাব দিতে এই সংবাদ সম্মেলন ডাকে গ্রামীণ ব্যাংক। ঢাকা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম

আইন মেনেই গ্রামীণ টেলিকম ভবনের সাতটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠানে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কোনো মালিকানা বা শেয়ার নেই। বিস্তারিত পড়ুন...

প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্বিপক্ষীয় বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মিউনিখ, জার্মানি, ১৭ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) ফাঁকে শনিবার সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে দুই নেতার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিস্তারিত পড়ুন...

পদ ছাড়লেন রাওয়ালিপিন্ডির কমিশনার, চাইলেন নিজের বিচার

কমিশনার লিয়াকত আলি চাতা (বাঁয়ে)

পাকিস্তানের রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনার লিয়াকত আলি চাতা পদত্যাগ করেছেন। ওই শহরে ভোট জালিয়াতির সঙ্গে নিজের জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে শনিবার তিনি পদত্যাগ করলেন। একই সঙ্গে তিনি নিজের ও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য জড়িত কর্মকর্তার বিচার চাইলেন। বিস্তারিত পড়ুন...

ভুল চিকিৎসা! মারা গেছেন আমির খানের ‘দঙ্গল’-কন্যা

‘দঙ্গল’ ছবিতে আমির খানের সহ–অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। কোলাজ

‘দঙ্গল’ ছবিতে আমির খানের সহ-অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। আজ শনিবার সকালে মাত্র ১৯ বছর বয়সে দিল্লিতে মৃত্যু হয়েছে তাঁর, জানিয়েছে এনডিটিভি। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অনেক দিন ধরেই তিনি ইনস্টাগ্রামে নিষ্ক্রিয়। তাঁর শেষ পোস্ট ২০২১ সালের নভেম্বরে। বিস্তারিত পড়ুন...

ছেলের মেডিকেলে ভর্তির সুযোগের খবরে চিন্তায় ভ্যানচালক বাবা

মা-বাবার সঙ্গে রাজু সরদার। যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামে

নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রাজু সরদার। এতে পরিবারের সবার চোখেমুখে আনন্দ। কিন্তু এর আড়ালে দেখা দিয়েছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা। মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। অর্থের অভাবে মেধাবী এই তরুণের স্বপ্নপূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত পড়ুন...