
বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনিউর্সের (বিএফডব্লিউই) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
গত বুধবার (১২ আগস্ট) ঢাকার গুলশান ক্লাবের প্যান এশিয়া হলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। বিএফডব্লিউইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ জুলাই বিএফডব্লিউইর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন হয়। ১২ আগস্ট বিদায়ী নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।
নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি খাদিজা আফজাল। জ্যেষ্ঠ সহসভাপতি নাজনীন কামাল। সহসভাপতি সাদেকা হাসান সেজুতি। সাধারণ সম্পাদক সানজিদা সুলতানা। যুগ্ম সম্পাদক ফাইজা আহমেদ। কোষাধ্যক্ষ শামীমা খান। যুগ্ম কোষাধ্যক্ষ শারমিন জাহান অরণ্য।
পরিচালকের দায়িত্বে আছেন নিলুফার করিম, রুবিনা হুসাইন, রেবেকা আবেদিন, ফারহানা এ আহসান, খুরশিদা আহমেদ পলি ও মাহজাবীন হাশিম। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পারভীন মাহমুদ, ইয়াসমিন আহমেদ, নাদিয়া বিনতে আমিন ও নাজমা মাসুদ পারুল।
বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রদূত প্রয়াত রোকিয়া আফজাল রহমান ছিলেন বিএফডব্লিউইর প্রতিষ্ঠাতা।