প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতা তুরস্কের আন্তালিয়ায় বৈঠক করেছেন। ১০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতা তুরস্কের আন্তালিয়ায় বৈঠক করেছেন। ১০ নভেম্বর ২০২৬

তুরস্কের কাছে বাংলাদেশের গুরুত্ব কোথায়

বিশ্লেষকদের মতে, দুই মাসের ব্যবধানে বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতাদের বৈঠক শুধুই কূটনৈতিক যোগাযোগ নয়, এটি ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, তারও ইঙ্গিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারের মধ্য দিয়ে দেশটি দক্ষিণ এশিয়ায় নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে চায়। একই সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্পের জন্যও বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। অন্যদিকে বাংলাদেশের জন্যও তুরস্কের গুরুত্ব বাড়ছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির বিকল্প উৎস তৈরি করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।