সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ ডিসেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শরিকদের সাতটির বেশি আসন দেওয়া হবে না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

১৪-দলীয় জোটের শরিকদের যে সাতটি আসন দেওয়া হয়েছে, এর বেশি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শরিকদের অসন্তোষ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৪ দলের শরিকদের আরও দল আছে। ১৪ দল তো এক দল আর দুই দল না। তাদের তো বোঝাতে হবে। যে আমরা মানছি না। নেতৃস্থানীয় যারা তাদের কথা সুর যা হওয়া উচিত, সেটাই হচ্ছে। যা হওয়ার হয়েছে। এর বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না।’ বিস্তারিত পড়ুন...

টাকার সংকটে পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের লেনদেন সেবা বন্ধের উপক্রম

ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক

টাকার ঘাটতির কারণে দেশের শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে। এসব ব্যাংককে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর সঙ্গে থাকা বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক। বিষয়টি বারবার অবহিত করার পরও ব্যাংকগুলো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাংলাদেশ ব্যাংক চলতি হিসাবের ঋণাত্মক স্থিতি সমন্বয়ের জন্য ২০ দিনের সময় বেঁধে দিয়েছে। বিস্তারিত পড়ুন...

‘এসো, ছিনিয়ে নি আমার স্বাধীনতা’

এ লেখা লিখছি ১৪ ডিসেম্বর ২০২৩, শহীদ বুদ্ধিজীবী দিবসে। ১৯৭১ সালে তালিকা করে, নিশানা বা টার্গেট করে বাংলার শ্রেষ্ঠ লেখক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও আলবদর চক্র। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-আবাসে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বাছাই করা শিক্ষকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। ১৯৭১ সালের ডিসেম্বরে কাদালেপা মাইক্রোবাস নিয়ে ঘরে ঘরে গিয়ে ডেকে চোখ বেঁধে, হাত পিঠমোড়া করে বেঁধে ধরে নিয়ে যাওয়া হয় বুদ্ধিজীবীদের। তাঁরা মীরপুর-রায়ের বাজার জলা-জংলায় পড়ে থাকেন হাত-চোখ বাঁধা লাশ হয়ে। হত্যার আগে তাঁদের নৃশংস নির্যাতন করা হয়।
বিস্তারিত পড়ুন...

হলফনামায় ফিরে এসেছেন শায়েস্তা খাঁ

তাঁহাদের সয়সম্পত্তি-বোঁচকা-বেডিংবিষয়ক কতিপয় হেডিংওয়ালা জবর খবরে গত কয় দিনে সয়লাব হয়ে গেছে দেশ। পাঁচ বছরে কারও সম্পদ হয়েছে ২০ গুণ, কারও ৪০ গুণ। কারও কাঁড়ি কাঁড়ি টাকাকড়ির বাইরে বেড়েছে বাড়ি-গাড়ি-শাড়ি। বিস্তারিত পড়ুন...

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ভারতের আরও একটি উইকেটের পতন। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস

শেষ পর্যন্ত ৪৩ বল হাতে রেখে ভারতকে ৪ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলেন বাংলাদেশের যুবারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনালে তারা পাকিস্তানকে হারিয়েছে ১১ রানে।বিস্তারিত পড়ুন...