
ইরাকে রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে সোমবার ছড়িয়ে পড়া সহিংসতা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
দূতালয় প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানকারী সকল বাংলাদেশিকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
যে কোনো প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের হটলাইন নম্বরও খুলেছে দূতাবাস। প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো ০৭৮২৭৮৮৩৬৮০, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৭২৯০০৪০১০। বিজ্ঞপ্তি