পাহাড়ে এখন বাদাম তোলার ব্যস্ততা

বান্দরবানের পাহাড়ি জনপদে এখন চলছে চিনাবাদাম তোলার মৌসুম। ভোর থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জীবিকার তাগিদে কেউ জমি থেকে গাছসহ বাদাম তুলছেন, কেউ শিকড় থেকে বাদাম আলাদা করছেন, আবার কেউ ব্যস্ত রোদে শুকানোর কাজে। চাষিরা জানান, ভালোভাবে শুকানোর পর পাইকারি বাজারে এই বাদাম প্রতি মণ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হবে। স্থানীয় অনেক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস এই বাদাম চাষ, যেখানে মূল শ্রমশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হ্লাপাইগই পাড়া থেকে বাদাম তোলা নিয়ে এই ছবির গল্প।

পিঠে বড় থুরুং (পাহাড়ি ঝুড়ি) নিয়ে বাদাম তুলতে মাঠে যাচ্ছেন এক দম্পতি
পিঠে বড় থুরুং (পাহাড়ি ঝুড়ি) নিয়ে বাদাম তুলতে মাঠে যাচ্ছেন এক দম্পতি
হাসিমুখে জমি থেকে গাছসহ বাদাম তুলছেন এক চাষি।
বিস্তীর্ণ খেত থেকে গাছসহ বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন এক নারী।
থুরুং বা ঝুড়িভর্তি সদ্য তোলা কাঁচা বাদাম।
ভালোভাবে রোদে শুকানোর জন্য থুরুং থেকে কাঁচা বাদাম মাটিতে ঢালা হচ্ছে।
সারা দিনের কাজ শেষে ঘরে ফিরছেন নারী কৃষিশ্রমিকেরা।
বাদাম ছাড়ানোর পর অবশিষ্ট গাছ গবাদিপশুর খাবার হিসেবে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক নারী।
সহকর্মীর পিঠে বাদামভর্তি ভারী থুরুং তুলে দিয়ে সাহায্য করছেন আরেক নারী।
বাদামভর্তি ভারী থুরুং মাথায় নিয়ে গন্তব্যে ফিরছেন এক চাষি।
ভালোভাবে শুকানোর জন্য কাঠের সরঞ্জাম দিয়ে রোদে দেওয়া বাদামগুলো নেড়েচেড়ে ছড়িয়ে দিচ্ছেন এক কৃষক।