সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বনমন্ত্রীর এলাকায় সংরক্ষিত বন কেটে হবে সাফারি পার্ক, ‘আত্মঘাতী’ প্রকল্প বলছেন পরিবেশবিদেরা

সাফারি পার্কের গাড়ি পার্কিংয়ের জন্য এই স্থান নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের লালছড়া এলাকায়
ছবি: প্রথম আলো

সংরক্ষিত বনে স্থাপনা নির্মাণ তো দূরে থাক, প্রবেশ করতেও বন বিভাগের অনুমতি লাগে। কিন্তু মৌলভীবাজারের জুড়ীর সংরক্ষিত বন লাঠিটিলায় এক হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সাফারি পার্ক নির্মাণ করতে চায় বন বিভাগ। পরিবেশ সংরক্ষণ আইন ভেঙে পাহাড় ও গাছ কেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের নিজের নির্বাচনী এলাকায় (মৌলভীবাজার-১: বড়লেখা-জুড়ী) ৫ হাজার ৬৩১ একর জায়গাজুড়ে এই সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। হেলিপ্যাড নির্মাণের কথাও বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে। বিস্তারিত পড়ুন...

বন্ধু দাবি করা রাষ্ট্র বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে: চীনের রাষ্ট্রদূত

সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আজ বুধবার ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের বন্ধু দাবি করে—এমন একটি দেশ বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার সকালে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

ইসরায়েল ছাড়বে না জেনেও কেন যুদ্ধে জড়াল ফিলিস্তিন

ইসরায়েলের বোমা হামলা কেড়ে নিয়েছে ফিলিস্তিনি দুই যমজ শিশুর প্রাণ। দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাদের মরদেহ। হামলায় ওই শিশুদের মা ও তিন বোনও নিহত হয়েছেন। ৮ অক্টোবর, গাজার খান ইউনিসে।

নাম না-জানা একটি গ্রহে গিয়ে গর্ভবতী এক নারী নভোচারী একটি ছেলেসন্তান প্রসব করে মারা গেলেন। ছেলেটি বেঁচে গেল। তার নাম সুহান। অনেক বছর পর সেই গ্রহে পৃথিবী থেকে আবার কয়েকজন মহাকাশবিজ্ঞানী ও কিরি নামের শক্তিধর একটি রোবট গেল। তত দিনে সুহান যুবক হয়েছে। একপর্যায়ে কিরির সঙ্গে সুহানের যুদ্ধ বাধল। সুহানের হাতে ছিল পাইপগানের মতো বন্দুক। সেই বন্দুকে কোনো প্রযুক্তি নেই। লেজার রশ্মি নেই। সেই অস্ত্র সে কিরির দিকে তাক করল। বিস্তারিত পড়ুন...

হামাসের হামলার ‘মাস্টারমাইন্ড’কে এই মোহাম্মদ দেইফ

মোহাম্মদ দেইফের পুরোনো এই ছবিটি গণমাধ্যমে পাওয়া যায়

শনিবারের হামলাকে আল-আকসার বন্যা বা আল-আকসা ফ্লাড বলে উল্লেখ করেছে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে মাত্র ২০ মিনিটে হামাসের হাজার পাঁচেক রকেট নিক্ষেপের পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে কথা বলতে শোনা যায় হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তাঁর নাম রয়েছে। দেইফ বলেন, এ হামলার মধ্য দিয়ে জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অভিযানের প্রতিশোধ নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ুন...

ময়ে ময়ে: সার্বিয়ার যে গানে মজেছেন বাংলাদেশি শ্রোতারাও

গানের শিল্পী তেয়া দোরা, গানের কথা ও সুরও তাঁর

একটি গানের অংশবিশেষ ‘ময়ে মরে’ ছড়িয়েছে টিকটকে; এটি নিয়ে ভিডিও বানানোর হিড়িক পড়ে যায়। সপ্তাহখানেকের ব্যবধানে তা হাওয়ার বেগে ফেসবুক রিলস, ইউটিউব শর্টসেও ছড়িয়ে পড়ে। ফেসবুকে ‘ময়ে ময়ে’ (উচ্চারণটি আসলে ‘ময়ে মরে’ হবে) লিখে পোস্টও করছেন অনেকে, শব্দটি নিয়ে হাস্যরসও করছেন কেউ কেউ। শব্দটি দিন দুয়েক ধরে ফেসবুকের সার্চ লিস্টে ট্রেন্ডিংয়ে রয়েছে। বিস্তারিত পড়ুন...