সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আজ ‘সমাজসেবা অধিদপ্তরের আরও ৭টি ‘খাতিরের’ প্রকল্প আসছে, ব্যয় ১৬০ কোটি টাকা’ শিরোনামের খবরে পাঠকের আগ্রহ দেখা গেছে। শাস্তি দেওয়ার ছয় মাস না যেতেই ‘নবীন কর্মকর্তা’ বিবেচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ক্ষমা (অব্যাহতি) পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাবেক সহকারী কমিশনার (ভূমি) ফয়জুন্নেছা আক্তার। এ-সংক্রান্ত খবরটিও পাঠকের সাড়া মিলেছে অনেক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফির বিবাহবিচ্ছেদ নিয়ে আজ একাধিক খবর বেরিয়েছে। এসব খবরে বিপুল আগ্রহ দেখা গেছে। এর পাশাপাশি আজ অর্থনীতি, ক্রীড়া ও বিনোদন নিয়ে একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সমাজসেবা অধিদপ্তরের আরও ৭টি ‘খাতিরের’ প্রকল্প আসছে, ব্যয় ১৬০ কোটি টাকা

এ ধরনের প্রকল্পে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে নেওয়া এ ধরনের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও সুফল না পাওয়ার চিত্র উঠে এসেছে প্রথম আলোর অনুসন্ধানে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রকল্পের নাম দিয়েছেন ‘খাতিরের প্রকল্প’।  বিস্তারিত পড়ুন...

‘নবীন কর্মকর্তা’ হিসেবে পেলেন রাষ্ট্রপতির ক্ষমা

ফয়জুন্নেছা আক্তার সরকারি চাকরিতে যোগ দেন ২০১৪ সালে। সে হিসাবে তাঁর চাকরির বয়স ১০ বছর। ফলে তাঁকে ‘নবীন কর্মকর্তা’ বলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত পড়ুন...

কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ট্রুডো-সোফি দম্পতি

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি

এই দম্পতি বিচ্ছেদ–সংক্রান্ত আইনি নথিতে স্বাক্ষর করেছেন। ট্রুডোর কার্যালয়ের মুখপাত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, বিচ্ছেদের খবর প্রকাশের আগেই সোফি পারিবারিক বাড়ি ছেড়ে অটোয়াতে আরেকটি বাড়িতে উঠেছেন। বিস্তারিত পড়ুন...

জার্মানির হৃদয় ভাঙল কোরিয়া, মরক্কোর ইতিহাস

ফিফা নারী বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি

প্রথমবারের মতো জার্মানিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার তেতো অভিজ্ঞতাটি দিয়েছে দক্ষিণ কোরিয়া। ব্রিজবেনের সানক্রপ স্টেডিয়ামে এইচ গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে ১–১ গোলে রুখে দেয় কোরিয়ার মেয়েরা।  বিস্তারিত পড়ুন...

মিডিয়ায় কেউ কারও ভালো বন্ধু হতে পারে না: তানজিন তিশা

তানজিন তিশা। ইনস্টাগ্রাম থেকে

ঈদে তানজিন তিশার আটটি নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে ‘পুতুলের সংসার’ ও ‘কঞ্জুস ২’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হচ্ছে বেশি। বিস্তারিত পড়ুন...