লাশ
লাশ

বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. জাকারিয়া মোল্লা (৬৩) নামে এক কারাবন্দীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী ছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় জাকারিয়া মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান এই বন্দীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী ছিলেন। তাঁর ঠিকানা বিডিআর পিলখানা, ঢাকা সিটি করপোরেশন, ঢাকা। তাঁর বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।