জলবায়ুর বিরূপ প্রভাব থেকে ধরিত্রীকে বাঁচানোর প্রত্যয়ে দেশে প্রথমবারের মতো ‘জলবায়ু শপথ’ নিয়েছেন জলবায়ুকর্মী, প্রশাসন প্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়, জেলে সম্প্রদায়, কর্মজীবী নারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কক্সবাজার সমুদ্রসৈকতকে সম্প্রতি এ আয়োজনে অংশ নেন মার্কিন দূতাবাসের কালচারাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শারলিনা হুসেন মরগান, রিভারাইন পিপল প্রতিষ্ঠাতা শেখ রোকন, ফোর্বস ৩০-আন্ডার-৩০ স্বীকৃতিখ্যাত কার্টুনিস্ট মোরশেদ মিশু এবং হার্ভার্ড অর্থনীতিবিদ আমরিন বশির, ক্রিয়েটিভ কনজারভেটিভ অ্যালায়ান্স প্রতিষ্ঠাতা শাহরিয়ার সিজার রহমান, সিবিএম আয়ারল্যান্ড থেকে মাহবুব কবির এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ নাজিমসহ শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরা।
সাউথ ক্লাইমেট কনক্লেভ-বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে জেনল্যাবের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নভিত্তিক তিন দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘটে এ জলবায়ু শপথ গ্রহণের মধ্য দিয়ে। বিজ্ঞপ্তি