প্রথম আলোর কর্মী মো. আওরঙ্গজেব আর নেই। আজ সোমবার ভোর চারটার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রথম আলো পরিবার শোকাহত।
আওরঙ্গজেব প্রথম আলোর আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের নিউজ গ্রাফিকসের ইনচার্জ ছিলেন। প্রথম আলো পরিবারের সঙ্গে ১৯ বছরের বেশি সময় কাজ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
আওরঙ্গজেব যকৃতের ক্যানসারে ভুগছিলেন। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ফুলবাড়িয়া বাজার এলাকায় নিজ বাসায় থাকতেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আওরঙ্গজেব মা, স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বাদ আসর জানাজা শেষে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।