স্থপতি লায়লুন নাহার ইকরাম গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন লায়লুন নাহার। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
লায়লুন নাহার স্বামী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
আজ বুধবার বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে (সড়ক নম্বর ১২/এ) লায়লুন নাহারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হবে।
গাজীপুরের জয়দেবপুরে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবরের পাশে লায়লুন নাহারকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে।
পারিবারিক বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের জানাজায় শরিক হওয়ার এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।