জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে
জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এতে বরেণ্য সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন। কাটা হয় কেক।

প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।