কাঠের ফিনিশিং শিল্পে দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সারফেস প্রস্তুতি, কোটিং সিস্টেম, ফিনিশিং মান এবং স্থায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা পান
ছবি: এসিএলের সৌজন্যে

বাংলাদেশের কাঠের ফিনিশিং শিল্পকে আরও শক্তিশালী করতে নিয়মিত টেকনিক্যাল প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করছে প্রিমিয়াম উড কোটিং খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এশিয়া কোটিংস (প্রা.) লিমিটেড।

প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা নতুন কোটিং সিস্টেম, উন্নত ব্যবহারিক কৌশল এবং আন্তর্জাতিক মানের ফিনিশিং পদ্ধতি সম্পর্কে শিখতে পারছেন। এসিএলের টেকনিক্যাল টিম অংশগ্রহণকারীদেরকে কেবল তাত্ত্বিক ধারণাই নয়, বাস্তব কাজের পরিবেশে প্রয়োগযোগ্য ব্যবহারিক কৌশলও শেখায়।

প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা সারফেস প্রস্তুতি, কোটিং সিস্টেম, ফিনিশিং মান এবং স্থায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা পান, যাতে তারা দক্ষভাবে কাজ করতে পারেন। শুধু পণ্য সম্পর্কিত জ্ঞানই নয়, প্রশিক্ষণটি পেশাগত দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং ক্যারিয়ার গড়ার আত্মবিশ্বাসও দেয়।

এ বিষয়ে এসিএলের সেলস ও টেকনিক্যাল প্রধান বুদ্ধিকা লিয়ানাগে বলেন, ‘ফার্নিচার ফিনিশিং টেকনিশিয়ানরা শিল্পের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন তাদের দক্ষতা বৃদ্ধি পায়, তার প্রভাব পুরো শিল্প ও সমাজে পড়ে। আমরা টেকনিক্যাল সক্ষমতা শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের কাঠের ফিনিশিং সেক্টরকে আরও দক্ষ, শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলছি।’