পাউবোর সাবেক ডিজি কে এ এম শহিদুজ্জামানের স্ত্রী হাবিবা জামানের মৃত্যু

হাবিবা জামান (ডলি)
হাবিবা জামান (ডলি)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক কে এ এম শহিদুজ্জামানের স্ত্রী হাবিবা জামান (ডলি) আর নেই। বুধবার সকাল পৌনে নয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাবিবা জামানের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। বুধবার বাদ আসর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে শাশুড়ি সুরাইয়া জামানের কবরে দাফন করা হয়।