আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই অভ্যুত্থানে গৌরীপুরে তিন হত্যা

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহা, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়সহ এ মামলায় নয়জনকে আসামি করা হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১–এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ১৬ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ মামলার ৯ আসামির মধ্যে ৩ জন গ্রেপ্তার আছেন।