শুভ সকাল। আজ ৩১ জানুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) টিপু সুলতান। এই বিভাগের ১১টি কারাগারের বন্দীদের ভালোমন্দ দেখার দায়িত্ব তাঁর। কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য প্রতিদিন তিনি যে দুধ সরবরাহ করছেন, তা অবৈধ ব্যবসা। নিজের খামারের গরুর দুধ তিনি কারাগারে বিক্রি করছেন বাজারমূল্যের চেয়ে বেশি দামে। বিস্তারিত পড়ুন...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেননি। এ ধরনের পরিস্থিতি হলে তাঁরাই আনুষ্ঠানিকভাবে জানাবেন। বিস্তারিত পড়ুন...
দ্বন্দ্বের শুরুটা সেই অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় থেকে। সেই দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে তোলপাড় হলেও পিটার বাটলারের সঙ্গেই কোচ হিসেবে আবার চুক্তি করে বাফুফে। যুক্তরাজ্যের এই কোচ তিন দিন আগে নতুন মেয়াদে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর সাবিনাদের বিদ্রোহের গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জনই সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। কোচের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অধীনে অনুশীলন ক্যাম্পে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন খেলোয়াড়দের বড় একটি অংশ। বিস্তারিত পড়ুন...
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর একটি ছাত্র-শিক্ষক সংগঠন বাংলাদেশে আগস্ট-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং ভারতে এর প্রতিক্রিয়া নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করে। আলোচনার আগে তারা একটি প্রশ্ন পাঠায়, যেখানে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে ঘৃণা ও বিদ্বেষের যে আবহ তৈরি হয়েছে, তা নিয়ে ভারতের বুদ্ধিজীবীরা কী ভাবছেন? বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টার একটি অডিও থেকে এমন তথ্য জানতে পেরেছে সিএনএন।
বিস্তারিত পড়ুন...