
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন অধ্যাপক এফ এম সিদ্দিকী।
আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এই নিয়োগ দিয়েছেন।
উপাচার্যের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এফ এম সিদ্দিকী বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।