সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

চীন প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের সম্ভাব্য পথ
প্রথম আলো গ্রাফিকস

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর। এই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন। বিস্তারিত পড়ুন...

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন।

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ২-৩ ঘণ্টা আগে হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনর্নির্ধারণের মূল আলোচনা শুরু হতো। বিস্তারিত পড়ুন...

পর্নোগ্রাফিতে বাধ্য করায় নিজেকে ‘জীবন্ত লাশ’ ভাবতেন মারাইয়া, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি

মারাইয়া রিফ

যুক্তরাষ্ট্রের তরুণী মারাইয়া রিফ। যৌনকর্মের উদ্দেশ্যে পাচারের শিকার হয়েছিলেন তিনি। এক সময় সেখান থেকে বেঁচেও ফেরেন তিনি। মানুষ তাঁর কাছে এ ঘটনা সম্পর্কে জানতে সাধারণত শুরুতেই যে বিষয় নিয়ে প্রশ্ন করেন, তা হলো ক্রেইগলিস্টের একটি বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনের সূত্র ধরেই মারাইয়া রিফ সান দিয়েগোর হিলটন হোটেলে একটি ‘মডেলিং ফটোশুটে’ গিয়েছিলেন। সে সময় তাঁর বয়স ছিল ১৯ বছর। বিস্তারিত পড়ুন...

আওয়ামী লীগের বর্তমান রাজনীতি কি আত্মঘাতী, নাকি সুযোগের সন্ধান

টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ১০ নভেম্বর, ২০২৬

ক্ষমতা হারানোর দুই বছরের বেশি সময় পর আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে আবার আলোচনায় এসেছে। ঝটিকা মিছিল, ককটেল ফাটানো, বাসে আগুন দেওয়া—এসব নিয়ে নানা কথা হচ্ছে। কিন্তু শুধু ঘটনাগুলো দেখলে কি বোঝা যাবে, দলটা আসলে কী করতে চাইছে? এত বছর দেশ চালানোর পর তাদের রাজনীতির ধরন এমন হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেয়ে বরং কয়েকটি ভিন্ন হাইপোথিসিস দিয়ে ঘটনাগুলোকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করা যাক। বিস্তারিত পড়ুন...

বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়

শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান। এক্স থেকে

প্রায় ছয় দশক পর সেই সিদ্ধান্তের পেছনের পারিবারিক কারণ নিয়ে মুখ খুলেছেন তাঁদের মেয়ে সাবা আলী খান। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক আলাপচারিতায় সাবা জানিয়েছেন, তাঁর মা ধর্মান্তরিত হয়েছিলেন মূলত বিয়েটি সামাজিক ও পারিবারিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য। তাঁর দাদি, অর্থাৎ মনসুর আলী খান পতৌদির মা, অন্যথায় এই বিয়েতে সম্মতি দিতেন না। বিস্তারিত পড়ুন...