
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব হাসান শিপলুর বরাতে বাসস জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন। তিনি সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন।