বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো।

ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস ও অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার বেলা ১টায় রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐক্য পরিষদের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার ও ভিক্ষু সুনন্দপ্রিয়।

ঐক্য পরিষদের প্রতিনিধিদলের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সার্বিক অবস্থা জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে নেতারা সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।