যক্ষ্মা ছড়াচ্ছে অস্ত্রোপচার থেকে

অস্ত্রোপচারে সন্তান প্রসবের বেশ কয়েক দিন পরও জয়া রানী দাসের ক্ষতস্থান শুকায়নি। চিকিৎসকেরা একের পর এক ওষুধ দেন, ক্ষতস্থান ভালো হয় না। একদিন পরীক্ষায় জানা গেল, ক্ষতস্থানে যক্ষ্মা। যক্ষ্মার কারণে ক্ষত শুকাচ্ছে না। আরও পরে জানা গেল, শুধু জয়া রানী একা নন, একই হাসপাতালে অস্ত্রোপচার হওয়া অন্তত ১২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ঘটনা জানতে তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। ঘটনাটি পাবনার ফরিদপুর উপজেলা সদরের আল–মদিনা ল্যাব অ্যান্ড হসপিটালে।