একঝলক (১২ ফেব্রুয়ারি ২০২৬)

লাইনে দাঁড়িয়ে ভোটাররা, অপেক্ষা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার। সমাসনারি মাদ্রাসা কেন্দ্র, পাবনা, ১২ ফেব্রুয়ারি, বেলা সাড়ে ১১টা
ছবি: বরুন রায়  
নারী ভোটারদের দীর্ঘ লাইন। নওহাটা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, রাজশাহী, ১২ ফেব্রুয়ারি
ভোটকেন্দ্র খালের ওপারে, নৌকায় পাড়ি দিয়ে ভোট দিতে যেতে হয় মঠবাড়ি গ্রামের বাসিন্দাদের। কয়রা, খুলনা, ১২ ফেব্রুয়ারি
হুইলচেয়ারে ভোটকেন্দ্রে ভোটার। যশোর জিলা স্কুল কেন্দ্র, যশোর, ১২ ফেব্রুয়ারি
ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের বসানো টেবিলে পান–সুপারি রাখা হচ্ছে। এখান থেকে ভোটারদের ভোটার নম্বর যাচাই ও কেন্দ্রে প্রবেশে সহায়তা করা হয়েছিল। মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কয়রা, খুলনা, ১২ ফেব্রুয়ারি
ভোট দিচ্ছেন দুই নারী। বড়সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি
ভোটকেন্দ্রে নারী ভোটাররা, উদ্‌যাপন সেলফিতে। হরেকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুষ্টিয়া, ১২ ফেব্রুয়ারি
ভোট দিয়েছেন এই বৃদ্ধ, অমোচনীয় কালিতে তা দেখাচ্ছেন। রাজশাহী, ১২ ফেব্রুয়ারি
ভোটের দিন ফাঁকা সড়ক হয়ে উঠেছিল শিশু-কিশোরদের খেলার মাঠ। বঙ্গবীর রোড, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ ফেব্রুয়ারি
গোপন কক্ষ থেকে ভোট দিয়ে বের হচ্ছেন এক নারী। নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ভোটকেন্দ্র মুখর তরুণ ভোটারে। মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র, ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ সারিতে ভোটাররা। বটমলি হোম বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, তেজগাঁও, ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ভোট দিচ্ছেন এক নারী। মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, ঢাকা, ১২ ফেব্রুয়ারি