শুভ সকাল। আজ ২৯ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালান। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। তখন প্রায় এক ঘণ্টা সেখানে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিস্তারিত পড়ুন...
ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল। বিস্তারিত পড়ুন...
‘মেটালফ্রিক’ একসময় প্রতিদিন তাঁর পোষা পাখির সঙ্গে সময় কাটাতেন। তিনি পাখির গায়ে হাত বুলিয়ে দিতেন, তার খাঁচা পরিষ্কার করতেন এবং তাকে ওড়ার জন্য ছেড়ে দিতেন। ‘এখন আর আমি এসব করতে পারি না। কে এসবের পরোয়া করে?’ ঢাকায় নিজের অগোছালো শোবার ঘরে শুয়ে কথাগুলো বলছিলেন তিনি। বিস্তারিত পড়ুন...
ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর নজিরবিহীন হামলা এবং দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি করার পরও কোনো পদক্ষেপই তেহরানকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। তাদের ভূখণ্ড ও রাজনৈতিক ব্যবস্থা টিকে রয়েছে। সবচেয়ে চরম পরিস্থিতিতেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা এবং ইরানি জাতির সহনশীলতার প্রমাণ তারা দিয়েছে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক অনুসারীর সংখ্যাতেও বহু বছর ধরে তাঁর অবস্থান ছিল সবার ওপরে। তবে সেই জায়গায় এবার নতুন নাম—চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এখন সবচেয়ে এগিয়ে পরীমনি। বিস্তারিত পড়ুন...