প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন

ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আজ শুক্রবার চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, আজ সদস্য পদের জন্য একজন মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১২ জন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাঁদের ভোট থেকে বিরত রাখা হবে।