রেজিনা আখতার
রেজিনা আখতার

সাবেক রাষ্ট্রদূত আখতার-উল-আলমের স্ত্রী রেজিনা আখতার মারা গেছেন

সাবেক রাষ্ট্রদূত ও দৈনিক ইত্তেফাকের সাবেক উপদেষ্টা সম্পাদক প্রয়াত আখতার-উল-আলমের স্ত্রী রেজিনা আখতার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেজিনা আখতার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

আগামী সোমবার (২৩ নভেম্বর) বাদ জোহর রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর জামে মসজিদে রেজিনা আখতারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

রেজিনা আখতারের মৃত্যুতে তাঁর দুই ছেলে, দুই পুত্রবধূ ও নাতিরা সবার কাছে দোয়া চেয়েছেন।