সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ ফেব্রুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দুই যুগ পর নিরঙ্কুশ জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই জয়ী হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন, দলের পক্ষ থেকে তা আগেই স্পষ্ট করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

সাত স্বতন্ত্র প্রার্থী জিতলেন, তাঁরা কারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। তাঁরা সবাই বিএনপির নেতা ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে তাঁরা নিজ নিজ এলাকায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে পরিচিত।
বিস্তারিত পড়ুন...

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে

ইসির সচিব আখতার আহমেদ জানান গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।
বিস্তারিত পড়ুন...

অল্প ব্যবধানে জামায়াত নেতাদের হার: ষড়যন্ত্রতত্ত্ব বনাম পরিসংখ্যান

ডিসমিসল্যাবের প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট

বিশ্লেষণ অনুযায়ী, ৫ হাজার ভোটের কম ব্যবধানে জয়-পরাজয় নির্ধারণ হয়েছে মোট ২২টি আসনে, ৫৩টিতে নয়। এসব আসনে ব্যবধান ৩৮৫ ভোট থেকে ৪,৭০২ ভোটের মধ্যে। কিন্তু সব মিলিয়ে ৫ হাজারের নিচে থাকা আসনের সংখ্যা ২২টির বেশি নয়।
বিস্তারিত পড়ুন...

যে কারণে এবার মানুষ ভোটকে নিজের অধিকার ভাবল

গতকাল দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়।

ভোট কেবল রাজনৈতিক পরিভাষা নয়-এটি নাগরিক আত্মসম্মানের ভাষা। মানুষ এবার উপলব্ধি করেছে, ভোট দেওয়া মানে কেবল প্রতিনিধি নির্বাচন নয়—এটি নিজের অস্তিত্ব, মত ও ভবিষ্যতের ওপর নিজের স্বাক্ষর রাখা। এবারের নির্বাচন তাই মানুষকে শুধু ভোটার বানায়নি—তাদের আরও সচেতন, আত্মমর্যাদাবান ও সক্রিয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে।
বিস্তারিত পড়ুন...