চবির ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন নিয়ে ঢাকায় সভা

সভায় ঢাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী-২০২৩ আয়োজন উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় অবস্থানরত বিভাগের সব ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে স্থানীয় একটি হোটেলে ‘ঢাকা ওয়ার্ম আপ সেশন’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবম থেকে ৫০তম ব্যাচের বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। আ ন ম ওয়াজেদ আলীর সঞ্চালনায় ও বিভাগের চেয়ারম্যান আবু মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী, কমিটির সদস্যসচিব অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জম হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের সাবেক অধ্যাপক আবদুল আওয়াল খান, অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ মামুন, অধ্যাপক সেলিনা আকতার, অধ্যাপক এ কে এম তফজল হক, মোহাম্মদ রোসাঙ্গীর বাচ্চু, সাইদুর রহমান, সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাবেক এমডি কাজী ওসমান আলি, শাহজালাল ইসলামী ব্যাকের সাবেক এমডি শহীদুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল আউয়াল, মাসুদ চৌধুরী, ওয়াকিল রহমান, আলমগীর কবির, ইকবাল হোসেন, শাহিনুর মিঠু, মোরশেদ, সাজ্জাদ প্রমুখ।

সভায় সুবর্ণজয়ন্তী পালনের বিভিন্ন দিক নিয়ে সবার সঙ্গে মতবিনিময় করা হয়। সভায় ‘সাফল্যের উচ্ছ্বাসে ম্যানেজমেন্ট পঞ্চাশে’ স্লোগানে সুবর্ণজয়ন্তী সফলভাবে আয়োজনে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।