দেশের পোশাক কারখানাগুলোতে কয়েক দিন পর পরই আগুন লাগার ঘটনা ঘটে। একটু অসতর্কতায় প্রায়ই বাসাবাড়িতেও আগুন লেগে যায়। এমন অবস্থায় অগ্নিনির্বাপণ-সামগ্রী হাতের কাছে থাকলেই রক্ষা।কিন্তু অফিস-আদালতে থাকলেও বাসাবাড়িতে প্রায় অনুপস্থিত এ যন্ত্রগুলো। কারণ চড়া আমদানি শুল্কে পণ্যটির দাম পড়ে যায় বেশি। সে কারণে এবারের বাজেটে অগ্নিনির্বাপণযন্ত্র আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ১২ শতাংশ আমদানি শুল্কসহ মোট ৩৯ দশমিক ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা আছে।ব্যবহারকারীদের কাছে সহজলভ্য করতেই যন্ত্রটির আমদানি শুল্ক কমানো হলো।