অপসোনিন ফার্মা ২০০৯ সালে পণ্য বিক্রিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে

অপসোনিন ফার্মা ২০০৯ সালে পণ্য বিক্রিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।অপসোনিন ফার্মা ২০০৮ সালেও এ ধরনের বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করে।কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম রহমান বলেন, এ সময় অপসোনিন ফার্মা সময়ের চাহিদানুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক ওষুধ উত্পাদন ও বাজারজাত করেছে।এ ছাড়া অপসোনিন ফার্মার আধুনিক উত্পাদন ব্যবস্থা ও কার্যকর বিপণন কার্যক্রম কোম্পানির এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।