বাঙলার পাঠশালা

অমর্ত্য সেন পাঠচক্রের প্রাথমিক নিবন্ধন শুরু

অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত্য সেনের চিন্তা ও কর্মের ওপর ‘বাঙলার পাঠশালা ফাউন্ডেশন’ পাঠচক্র আয়োজন করেছে। ‘সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ শীর্ষক এই পাঠচক্রের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে।

পাঠচক্রে ক্লাস নেবেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা হলেন—অমর্ত্য সেন, জঁ দ্রেজ, রেহমান সোবহান, এম সাইদুজ্জামান, মসিউর রহমান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, কৌশিক বসু, সুগত বসু, সেলিম জাহান, নায়লা কবির, সিদ্দিকুর রহমান ওসমানী, রিজওয়ানুল ইসলাম, মোজাফ্ফর কিজিলবাস, মুশতাক খান, সাজেদা আমিন, মানবী মজুমদার, বিনায়ক সেন, অচীন চক্রবর্তী, অনির্বাণ চট্টোপাধ্যায় ও কুমার রানা।

বছরব্যাপী এ আয়োজনে মোট ১২টি বিষয়ে ক্লাস হবে ও ৪টি লোকবক্তৃতার আয়োজন করা হবে। সপ্তাহের শনিবার এসব অনুষ্ঠিত হবে, যার সময় পরে জানানো হবে। অনলাইন ও সশরীর—উভয় মাধ্যমেই ক্লাস ও বক্তৃতা অনুষ্ঠিত হবে।
আসনসংখ্যা সীমিত। প্রথম পর্যায়ের নিবন্ধনের শেষ তারিখ আগামী ৫ জুন রোববার।

অনলাইন নিবন্ধনের জন্য এই লিংকে ভিজিট করুন:<https://bpathshala.org/event_registration/Study_Circle/studycircle_registration>। ১২টি ক্লাসের নিবন্ধন ফি ১ হাজার টাকা (বিকাশ পার্সোনাল নম্বর: ০১৯১৪৪৪৪৩২০)। জুম লিংক, লগইন ও পাস কোড শুধু নিবন্ধনকারীদের ই–মেইলের মাধ্যমে জানানো হবে। সশরীর ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে এবং লোকবক্তৃতাগুলোর স্থান ও তারিখ পরে জানানো হবে। বিস্তারিত দেখুন: www.bpathshala.org যোগাযোগ: ০১৯১৪-৪৪৪৩২০,০১৭৩৪-৮৪১৭৩০, ০১৪০১-১৭৮৯৫০,০১৭৭৭-৪০৪০৭৮ ই-মেইল: ronieleo@gmail.com