স্বাধীনতা পুরস্কার পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্প্রতি তাঁর কার্যালয়ে অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।